রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালিকা ক্যাম্পাসে মোবাইল চুরি চক্রের দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) প্রতিষ্ঠানের আইটি সেকশন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে সন্দেহভাজন দুই নারীকে শনাক্ত করে। পরে মূল বালিকা ক্যাম্পাসের প্রশাসনের সহযোগিতায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন অভিভাবকের মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকল অভিভাবককে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ক্যাম্পাসে অবস্থানকালে নিজেদের মূল্যবান জিনিসপত্রের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
Developed by BDITHOST