রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার ফি নির্ধারণ নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ১৩০০ টাকা এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের কাছ থেকে ১৭৫০ টাকা আদায় করা হচ্ছে। অভিভাবকদের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত উচ্চ হারে পরীক্ষার ফি নির্ধারণ অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা প্রশ্ন তুলেছেন, একটি সাধারণ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এত বেশি অর্থ আদায়ের যৌক্তিকতা কী। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেক অভিভাবক মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের স্বার্থ ও অভিভাবকদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে ফি নির্ধারণ করা উচিত। এদিকে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রকাশিত এক নোটিশে বিভিন্ন শ্রেণির পরীক্ষার ফি নির্ধারণের তথ্য উল্লেখ করা হয়েছে।...
Developed by BDITHOST