রোববার (৩০ আগস্ট) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আইনজীবী জানান, এর আগেও ২০০১ সালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত দায়িত্ব বণ্টনসংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন। শিশির মনির বলেন, “রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি।” রিটকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলা নির্ধারণ করে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত ক্ষমতা রয়েছে কি না, তা আদালতের পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে সিদ্ধান্তটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও নির্ধারণের দাবি জানানো হয়েছে। রিট আবেদনকারী ১১ সংসদ...
Developed by BDITHOST