রূপালি পর্দার সিনেমা কিংবা ভালোবাসার গল্পে বরাবরই একটি সংলাপ শোনা যায়, ‘মরলে দুজনে একসঙ্গেই মরব’। কিন্তু বাস্তব জীবন যে সিনেমার চিত্রনাট্য নয়, তা আরও একবার প্রমাণ করল ভারতের উত্তরপ্রদেশের এক ঘটনা। প্রেমিকের সঙ্গে আত্মাহুতির প্রতিশ্রুতি করে ব্রিজে এসেছিলেন প্রেমিকা। তবে প্রেমিক যমুনা নদীর উত্তাল স্রোতে ঝাঁপিয়ে পড়তেই সটকে পড়েন সেই প্রেমিকা। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজ্যের প্রয়াগরাজের বিখ্যাত নিউ যমুনা ব্রিজে ঘটে যাওয়া এই ঘটনাটি আঞ্চলিকতা ছাড়িয়ে দেশটির মূলধারার গণমাধ্যমের শিরোনাম হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন এক তরুণ ও তরুণী বেশ কিছুটা সময় ধরে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। তাদের চোখে-মুখে ছিল এক ধরনের চাপা উত্তেজনা আর বিষাদ। সেখানে উপস্থিত লোকজনের ধারণা ছিল, হয়তো সাধারণ কোনো যুগল বিকেলে ব্রিজের ওপর বেড়াতে এসেছেন। কিন্তু কেউ ভাবতেও পারেননি,...
Developed by BDITHOST