মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত থেকে চলতি দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বর্তমানে অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি (মাধ্যমিক) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তবে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর তিনি একান্ত সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। শিক্ষার গুরুত্বপূর্ণ এই দপ্তরে নিয়মিত মহাপরিচালক না থাকায় তাকে এই চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মহাপরিচালক চলতি দায়িত্বে পদায়ন করা হলো।...
Developed by BDITHOST