কামরুল ইসলাম
৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাঝারি বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল প্রায় ৭ মিলিমিটার বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সাধারণত এমন বৃষ্টির পর শহরের বায়ুমান কিছুটা উন্নত হওয়ার কথা থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র।

 

বুধবার সকালেই বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টার দিকে শহরের বায়ুমান সূচক ছিল ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

 

বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে। তাদের লাইভ সূচক অনুযায়ী, এটি একটি তাৎক্ষণিক নির্দেশক যা নির্দিষ্ট শহরের বাতাস কতটা দূষিত বা পরিষ্কার, সে সম্পর্কে মানুষকে সচেতন করে।

 

বায়ুদূষণ কমাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। সাধারণত এপ্রিল ও মে মাসে ঝড়বৃষ্টি বৃদ্ধি পেলে দূষণ কিছুটা কমে, কিন্তু এবার সেই স্বস্তিও মিলছে না।আজ বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে চিয়াংমাই, যেখানে বায়ুমান সূচক ১৮৪।

 

ঢাকার ভেতরে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে উঠে এসেছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, এখানকার বায়ুমান ১৭১। এর পরেই রয়েছে বারিধারা পার্ক রোড (১৫৯), গুলশানের বেজ এইজ ওয়াটার (১৫২) এবং উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৫২)।

 

আইকিউএয়ার-এর পরামর্শ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি খোলা জায়গায় ব্যায়াম না করা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST