চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসারই এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী ভুক্তভোগী কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মামলার আসামি আব্দুল্লাহ বিন হুমায়ুন (১৬) ওই মাদ্রাসারই আবাসিক এলাকায় থাকতো। এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে নিজের অফিস কক্ষে ডেকে নিত আব্দুল্লাহ। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার বলাৎকার করা হয়। লোকলজ্জা ও ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি...
Developed by BDITHOST