
বাংলার অবিসংবাদিত নেতা এ কে ফজলুল হক-এর কর্মময় জীবন ও আদর্শকে সামনে রেখে এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীতে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার অভিজাত হোটেল অরনেটে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জি এম কামরুল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খোকন, প্রকৌশলী এ কে জাহিদ, নারী নেত্রী আনোয়ারা বেগম নিপা, সাংবাদিক জ ই বুলবুল, সমাজসেবক হেলেন এ নাসরিন এবং উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজলসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর...
Developed by BDITHOST