নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এসব আবেদনকারীকে এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, গত ৩০ মার্চ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই নির্দেশনা সব অনভিবাসী ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ভিসা শ্রেণির আবেদনকারী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এ-৩ ও সি-৩ (আবেদনকারী গৃহকর্মী হলে), জি-৫,...
Developed by BDITHOST