
মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে। নেপথ্যে ছিল ১৫ জনের প্রভাবশালী সিন্ডিকেট। গডফাদার ছিলেন সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপেদষ্টা সালমান এফ রহমান এবং সাবেক অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালসহ সরকারের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তি। রিক্রুটিং এজেন্সি মেসার্স ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম রফিক এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সব ফাঁস করে দিয়েছেন। সূত্রমতে সাবেক মন্ত্রী ইমরান, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী লোটাস কামাল ছাড়াও সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন- লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আমি ওরফে দাতু আমিন, রুহুল আমিন স্বপন, সাবেক এমপি আলাউদ্দিন নাসিম, নিজাম হাজারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ড. মনিরুস সালেহীন...
Developed by BDITHOST