প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার ও সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হবেন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিবেচনায় মালয়েশিয়া-চীন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে সর্বমহলে। সফরে কি হতে যাচ্ছে তা নিয়ে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে প্রতিবেশী ভারত ও পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে মালয়েশিয়াকে বেছে নেওয়ায় কোনো বিতর্ক বা সমালোচনার সুযোগ নেই। কিন্তু প্রধানমন্ত্রীর দ্বিতীয় গন্তব্য যেহেতু চীন সেহেতু কূটনৈতিক, ভূরাজনৈতিক বিবেচনায় সফরে কি কি ঘটতে যাচ্ছে তা পর্যবেক্ষণে থাকবে সংশ্লিষ্টদের। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন...
Developed by BDITHOST