বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মৃত্যুর সময় নির্দিষ্ট—তা হঠাৎ এসে যায়। আমাদের উচিত প্রতিটি মুহূর্ত নেক আমলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা।” তিনি আরও বলেন, “হারাম খাবো না, কবিরা গুনাহ করবো না, ফরজ তরক করবো না, সালাত ও পরিবারকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করবো—এই নীতিতে চলাই ইসলামী আন্দোলনের মৌল শিক্ষা।” তিনি বৃহস্পতিবার (১৯ জুন) মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের জানাযায় অংশগ্রহণকালে এই বক্তব্য দেন। তিনি বলেন, “মতলিব ভাইয়ের জীবনে ইসলামী আন্দোলনের শিক্ষা বাস্তব প্রতিফলন ছিল। সদাচার, বিনয়, ভদ্রতা, ধৈর্য এবং মানুষের সাথে আচরণে তিনি ছিলেন ব্যতিক্রম। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ইসলামের জন্য ত্যাগ ও সেবার অনন্য নজির রয়েছে।” অধ্যাপক পরওয়ার আরও বলেন, “রাসূল (সা.) হাদীসে বলেছেন, মৃত্যুর পর আমলনামা...
Developed by BDITHOST