লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারের (এমএলএস) ফার্স্ট রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পেশাদার ক্যারিয়ারে ৮৯০তম গোলের দেখা পেয়েছেন এলএমটেন। এতে টানা তিন ম্যাচে দুইয়ের অধিক গোল করলেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন এ মহাতারকা। এদিন ম্যাচ শুরুর আগে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা্র পুরস্কার গোল্ডেন বুট তুলে দেয়া হয় মেসির হাতে । শনিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচের পুরোটা সময় অবশ্য আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। খেলায় ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য নেয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি। বিপরীতে, গোলের জন্য নেয়া ৬টি শটের মধ্যে ন্যাশভিল লক্ষ্যে রাখতে পারে কেবল ৩টি। প্লে অফের প্রথম রাউন্ডে ম্যাচের ১৯ মিনিটেই লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এই...
Developed by BDITHOST