
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে তিনটি লাচ্ছা সেমাই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে পৃথক তিনটি মামলায় এ জরিমানা করা হয়। বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। অভিযান সূত্রে জানা যায়, চলমান রমজান ও ঈদকে সামনে রেখে সেমাইয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন কারখানায় তদারকি জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মোকামতলা বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, কারখানাগুলোতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই সেমাই উৎপাদন করা হচ্ছে। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। পরে সংশ্লিষ্ট আইনে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা...
Developed by BDITHOST