
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বেঁচে আছেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, ‘আমরা জানি না সে বেঁচে আছে কি না।’ ট্রাম্প আরও বলেন, ‘কেউ বলছে না যে সে ১০০ শতাংশ সুস্থ। বলব, কেউ তাকে দেখেনি, যেটা অস্বাভাবিক। অনেকে বলছে সে ভয়াবহভাবে বিকৃত হয়ে গেছে। বলা হচ্ছে সে পা হারিয়েছে এবং ভীষণ আহত হয়েছে। অন্যরা বলছে সে মৃত।’ এর আগে এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছিলেন, ৫৬ বছর বয়সী এই নেতা এখনো বেঁচে আছেন এমন স্পষ্ট প্রমাণ তিনি দেখেননি। ক্ষমতা নেওয়ার পর মোজতবার প্রথম বার্তা কোনো প্রকাশ্য আবির্ভাব নয়, একটি লিখিত বিবৃতিতে ছিল বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যের...
Developed by BDITHOST