মোবাইল আমদানিতে মোট করহার সর্বোচ্চ ১০ শতাংশ করা, আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা-সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা গণমাধ্যমে এসব দাবি তুলে ধরেন। করহার সহনীয় পর্যায় ও মোবাইল ফোন আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের ব্যপারে তিনি বলেন, মোবাইল আমদানিতে বিটিআরসি নির্ধারিত বিভিন্ন ধরনের এনওসি-মাদার কোম্পানি এনওসি, লোকাল এনওসি ও ইন্ডাস্ট্রিয়াল এনওসি-প্রক্রিয়া সহজ করা এবং আমদানিতে করহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। মোবাইল আমদানিতে মোট করহার সর্বোচ্চ ১০ শতাংশ হওয়ার পাশাপাশি ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করতে হবে। শামীম মোল্লা বলেন,...
Developed by BDITHOST