মৌলভীবাজারে পুলিশের সফল অভিযানে আলোচনায় এসআই শিপু কুমার দাশ 📍 শেরপুর ফাঁড়ি ইনচার্জ হিসেবে বিশেষ অবদান, পুরস্কৃত হলেন জেলা পুলিশের কল্যাণ সভায় মৌলভীবাজার জেলা পুলিশের সাম্প্রতিক অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার সফল অভিযানে আলোচনায় উঠে এসেছেন এসআই (উপ-পরিদর্শক) শিপু কুমার দাশ। তিনি বর্তমানে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, অপরাধ দমন, তথ্যভিত্তিক অভিযান, ওয়ারেন্ট তামিল এবং গোয়েন্দা নজরদারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসিত হয়েছে। সম্প্রতি এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে পরিচালিত কয়েকটি অভিযান পুলিশ প্রশাসনের মধ্যে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করে। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলা পুলিশের জুন মাসের মাসিক কল্যাণ সভায় তাঁকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার জনাব এম.কে...
Developed by BDITHOST