সেবার জন্য নয়, বরং দায়িত্ববোধ থেকে। প্রচারের জন্য নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এমন লক্ষ্য নিয়ে মৌলভীবাজারে নিরব বিপ্লব ঘটিয়ে চলেছে একটি সংগঠন—মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (MDF)। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান, যার নেতৃত্বে রয়েছে একদল তরুণ, শিক্ষিত, দায়বদ্ধ ও মানবিক মানুষ। শুরু যেখানে, লক্ষ্য অনেক দূর ২০১৮ সালে “বন্ধন সমাজকল্যাণ সংস্থা” নামে যাত্রা শুরু করলেও সময়ের প্রয়োজনে সংগঠনটি এখন পরিচিত “মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” নামে। শুরুতে কিছু দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই ছিল উদ্দেশ্য, কিন্তু আজ MDF মৌলভীবাজার জেলার প্রতিটি স্তরে উন্নয়ন, মানবসেবা ও সচেতনতা গঠনের এক নির্ভরযোগ্য নাম। প্রতিষ্ঠাতা সভাপতি সাকিবুর রহমান মেরাজ-এর নেতৃত্বে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুসংগঠিতভাবে। তাদের সঙ্গে রয়েছেন নিবেদিত কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আতাউর রহমান, সাইফউদ্দিন, মোয়ায়াজ্জেম হোসেন...
Developed by BDITHOST