ক্যানভাসের তুলিতে ও রঙের আঁচড়ে জুলাইয়ের স্মৃতি ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসকে ফুটিয়ে তুলতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উদযাপিত হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। আগামী ৫ আগস্ট দিবসটি স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্দীপনামূলক কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ৩য় তলায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের শিশু-কিশোরদের মুক্ত কল্পনা ও ক্যানভাসে বিপ্লবের চিত্র তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু বা থিম নির্ধারণ করা হয়েছে—‘বাংলাদেশ ও জুলাই গণঅভ্যুত্থান’। এতে অংশগ্রহণকারী প্রতিযোগী শিশুদের জন্য বিশ্ববিদ্যালয় থেকেই মূল আর্ট পেপার সরবরাহ করা হবে। বিজয়ী শিশুদের জন্য থাকবে...
Developed by BDITHOST