যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফিশারিজ ক্লাব নির্বাচন-২০২৬’। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন একাধিক প্রার্থী। পাশাপাশি কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে মো. আখতারুজ্জামান নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয়ী হয়েছেন মো. ফিরোজ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে সমান ৯৪ ভোট পেয়ে হাবিব কায়সার (১) ও মো. আশিকুর রহমান (২) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. সাকিবুল ইসলাম। এছাড়া প্রচার সম্পাদক পদে মো. আসিফ হাসান এবং সাংস্কৃতিক সম্পাদক পদে...
Developed by BDITHOST