যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৭টি সম্পূর্ণ নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। ঘটনাটি শহরজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (দুপুর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চালানো হয় শহরের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে অবস্থিত একটি গোডাউনে। সূত্র জানায়, কয়েকদিন আগে একই স্থানে প্রাথমিকভাবে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের তিন দিনের সময় দেওয়া হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সন্তোষজনক কোনো নথি দেখানো হয়নি। এর পরিপ্রেক্ষিতে রোববার পুনরায় অভিযান...
Developed by BDITHOST