যশোরের পালবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট হারুন অর রশিদের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও মানসিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ২০১১ সালে পারিবারিকভাবে বরিশালে জন্ম নেওয়া ও ঢাকায় বসবাসকারী আব্দুর রহিম হিমেলের সঙ্গে হারুন অর রশিদের মেয়ে খাদিজা আক্তার ইমার বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—রোদসী ও আমির হামজা। স্বজনদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই হিমেলের বিরুদ্ধে মাদকাসক্তি, পরকীয়ায় জড়িয়ে পড়া, জুয়া খেলা, পারিবারিক নির্যাতন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সামনে আসে। ইমা এসবের প্রতিবাদ করলে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া ব্যবসার কথা বলে হিমেল প্রায় ১০ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলেও পরিবারের দাবি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তাদের দুই সন্তানের এখনও জন্মনিবন্ধন...
Developed by BDITHOST