শাশুড়ি জিজ্ঞাসা করলেন, বৌমা তুমি কি রান্নাঘরে এনজয় করো? বৌমা আত্মবিশ্বাস নিয়ে জানালেন, জ্বি মা। খুশির বদলে খেঁকিয়ে উঠলেন শাশুড়ি, এজন্যই তো তরকারি পোড়ে! হকচকিয়ে গেলেন বৌমা। তিনি তো রান্নাটা উপভোগই করেন। ভোগের আয়োজন কি উপভোগ্য হতে পারে না! ভুল কী বললেন? আর শাশুড়িইবা কী বুঝলেন! এনজয়কে ‘নির্দিষ্ট’ এক অর্থেই তিনি ব্যবহার করে থাকেন হয়তো। এরকম বোঝাপড়ায় ঘাটতি থাকলে সম্পর্কে নানা ধরনের বিপত্তি ঘটতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের মধ্যে ঘাটতিটা দিন দিন প্রকট হয়ে উঠছে। জনকল্যাণে সরাসরি নিবেদিত থাকা যায় বলে ক্ষমতাকে উপভোগ করেন অনেক রাজনীতিবিদ। বিষয়টি সহনীয় না হলে তাদের বিরুদ্ধে ভোগের অভিযোগ ওঠে। রাজনীতিবিদ ছাড়াও সরকারি-বেসরকারি দায়িত্বশীলদেরও সুযোগ রয়েছে ভোগ-উপভোগের। এ ক্ষেত্রে পরিমিতি বোধের ওপর নির্ভর করে নাম-বদনামের। বিশেষায়িত পেশায় এটার আশঙ্কা বেশি।...
Developed by BDITHOST