চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্রের রক্ষকরাই যদি ভক্ষক হয়ে দাঁড়ায়, তবে জাতীয় বাজেটের সুফল কখনই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছবে না। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করা গেলেই এর প্রকৃত সুফল পাওয়া সম্ভব। কিন্তু অতীতে রক্ষকরাই ভক্ষকের ভূমিকা পালন করে দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বর্তমানে শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নসহ প্রতিটি খাতেই দুর্নীতির জয়জয়কার দেখা যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ শরিয়াহ আইন ও ইসলামী নীতি-আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা। আর এই লক্ষ্যে তিনি দেশের...
Developed by BDITHOST