আগামী জাতীয় নির্বাচনের পরিকল্পনা নিয়ে নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষ এবং রাজনৈতিক দলগুলোর বিরোধের মুখোমুখি হচ্ছে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এক রক্তক্ষয়ী বিক্ষোভের ফলে গত বছর ভারতে পালিয়ে যান দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় ঐক্যের আহ্বান জানালেও সংস্কার নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভ ও রাজনৈতিক বিভাজনের মুখোমুখি হচ্ছে সরকার। নির্বাচন বিতর্ক: প্রফেসর ইউনূস ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জোর দাবি জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত সপ্তাহে দলটি সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা ‘কঠিন’ হবে। এ ছাড়া বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্তৃক ডিসেম্বরের শেষে...
Developed by BDITHOST