
রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সদর উপজেলার সাপছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও বাসযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে চট্টগ্রামের পোশাক কারখানার প্রায় ৫০ জন শ্রমিক একটি রিজার্ভ বাসে করে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়ক অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের পাহাড়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার শিকার যাত্রী জুই চাকমা বলেন, ‘আমরা নানিয়ারচর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম। পাহাড়ি ঢালু রাস্তায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে উল্টে যায়। এতে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন।’ ...
Developed by BDITHOST