রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। তিনি চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। সেখান থেকেই তাঁর রুমমেটরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল ১০টার পর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে, পাশাপাশি হাতে রশি দিয়ে বাঁধার দাগও দেখা গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি হত্যা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় তিন-চারজনের সঙ্গে ব্যাচেলর হিসেবে থাকতেন। সকালে রুমমেট একজন নাশতা আনতে নিচে যান। ফিরে এসে...
Developed by BDITHOST