রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাহিম (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ মে) সকালে পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিম মাহমুদ রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজে বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থজনিত কারণে তারা গত তিনদিন আগে বাড়িতে চলে যায়। এই তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্প করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে। এ সময় সারা না...
Developed by BDITHOST