রাজবাড়ীর পাংশা উপজেলার বাগলী- কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) বিকেলে সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে কসবামাজাইল এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে সেটি প্রত্যাহার করা হয়। এরপর থেকে এলাকায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কসবামাজাইল এলাকায় দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি...
Developed by BDITHOST