রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদকে মারধরের ঘটনায় মো. বিশু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার বিশু সরদার উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৬ বিকেল ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে অটোরিকশাচালকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি ও এনপিবি নিউজ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও...
Developed by BDITHOST