ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভা বৈঠক শেষে স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় তিনি হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী রামিসার বাবাকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করেন বলেন, এই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে এখানে এসেছি। আল্লাহর রহমতে বিচার আপনারাই দেখতে পারবেন। আসামিকে ইতোমধ্যে ধরা হয়েছে। আমার সঙ্গে এখানে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ইনশাআল্লাহ বিচার হবে।তিনি বলেন, আমিও...
Developed by BDITHOST