পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড দুঃখজনক ও অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যার বিচার করা হবে। তিনি বলেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন-কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা আইনের শাসনে বাধা দিচ্ছে। আইনকে বাধাগ্রস্ত করছে। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায়...
Developed by BDITHOST