সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে, পারমাণবিক এই অস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। আর শিগগিরই এটি মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার শীর্ষ জেনারেল এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষা করার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮,৭০০ মাইল) ভ্রমণ করে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল। রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রাশিয়া বলছে, ৯এম৭৩০ বুরেভেস্তনিক (Storm Petrel) বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ‘অজেয়’, যার পাল্লা প্রায় সীমাহীন। আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করল রাশিয়া! এটিকে SSC-X-9 Skyfall নামে অভিহিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধ তত্ত্বাবধানকারী জেনারেলদের...
Developed by BDITHOST