প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ সম্বোধনসহ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভাল হবে? বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভাল হবে? আমি সেটা চাই না। তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হোক।...
Developed by BDITHOST