রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, আজকের স্থায়ী কমিটির মিটিংটি ছিল একটি রুটিন মিটিং। সেখানে দেশের সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদ শূন্য হলে মাননীয় স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন যখনই তফসিল ঘোষণা করবে, তখনই দলীয় প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থী চূড়ান্ত করার সার্বিক দায়িত্ব দলের চেয়ারম্যানকে অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি...
Developed by BDITHOST