প্রতিবারের ন্যায় এবারও চট্টগ্রাম জেলার রেকর্ড ৩৪জনসহ সারাদেশে ৮৬ সিআইপি নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৮৬ জনকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে। আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে নির্বাচিত প্রবাসী সিআইপিদের সনদ প্রদান করার কথা রয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪-২০২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২৬ সালের জন্য ‘বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে একজন, ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৭৫ জন এবং ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ১০জনসহ মোট ৮৬জনকে প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশে) বা সিআইপি (এনআরবি) হিসেবে বিবেচনা করেছে বাংলাদেশে সরকার।এর মধ্যে সর্বোচ্চ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। মধ্যপ্রাচ্যের দেশটির...
Developed by BDITHOST