bela
৩০ নভেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি

সাভারে র‍্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার সময় আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

 

পরে আশুলিয়া থানা পুলিশ তড়িৎ গতিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার বাইপাস এলাকা থেকে আজ সকাল সাড়ে ৮টায় পাঁচটি গরুসহ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

 

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান যুগান্তর কে বলেন, খবর পেয়ে আশুলিয়া পুলিশের একটি টিম এস আই আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচলনা করে ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। ট্রাকটি আশুলিয়া থানার হেফাজতে রাখা হয়েছ। এ সময় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে নি।জানা গেছে, বগুড়া থেকে ৩০টি ছোট-বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র‍্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়।

 

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল যায় এবং অভিযানে নামে।

 

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আরও বলেন, ইতোমধ্যেই লুট হওয়া অবশিষ্ট গরু ও র্যাব পরিচয়ে ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযানে নেমেছে।

Facebook Comments Box
See also  দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

১০

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১১

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১২

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১৩

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৪

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৫

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৬

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৭

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

১৮

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৯

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST