বান্দরবানের লামা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত দুটি গরু উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, লামা থানাধীন ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে একটি ষাঁড় গরু ও একটি গাভী গরু চুরির অভিযোগে ভুক্তভোগী থংপং ম্রো (২৪) লামা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়— ১)...
Developed by BDITHOST