ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে এখন আবারও তাদের স্বামী রাকিবকে বিয়ে করেছেন এমন একটি পোস্ট সামাজিক মাধ্যমে দিয়েছেন মাহি। কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে রয়েছেন, আর স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। কিছুদিন আগে হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি! ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেন, ‘মাশাআল্লাহ’। এরপর থেকেই মাহি রাকিবের এক হওয়া নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছিলো। আজই (১৮ অক্টোবর) নিজের ফেসবুক বায়োতে যুক্ত করলেন, তিনি বিয়ে করেছেন রাকিব সরকারকে! ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে...
Developed by BDITHOST