পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এক বাণীতে পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আগামীকাল (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে পালিত হবে পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবেবরাত হিসেবে পালন করে থাকেন মুসলমানরা। পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবেবরাত আমাদের জীবনে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিশ্বাস করা হয়। ...
Developed by BDITHOST