ইয়ামিন কাদের নিলয় শরীয়তপুর(সদর-জাজিরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন ড. মোশারফ হোসেন মাসুদ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ নির্বাচনী এলাকা শরীয়তপুর (সদর ও জাজিরা) উপজেলার প্রত্যেকটি গ্রামে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনে জামায়াত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ তার ব্যক্তিগত ইমেজ ও সামাজিক ভূমিকার কারণে দলীয় ও সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে ভোটাররা মন্তব্য করেছেন। শরীয়তপুর-১ আসনে ড. মোশারফ হোসেন মাসুদ ব্যতীত জোটের নীতি নির্ধারকরা যদি অন্য কোন প্রার্থী নিয়ে চিন্তা করেন, তাহলে তারা জামানত হারাবেন বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেছেন। নির্বাচনী মাঠে এখন পযর্ন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ-এ বিষয়ে কোন...
Developed by BDITHOST