হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর ঘোষিত ৯ নং গেটে থেকে আমদানি পণ্য খালাস হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই গেটের সামনে অপেক্ষায় আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা। বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া। শনিবার কাস্টমস হাউস কমিশনার মো মসিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আমদানিকারক ও অংশীজনদের জানানো হয়, বিকল্প হিসেবে হজরত শাহজালাল বিমানবন্দরের ৯ নং গেট থেকে পণ্য খালাস সম্পন্ন হবে৷ আমদানি পণ্যসমূহের কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্নে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয় চিঠিতে৷ তবে আজ সকাল থেকেই আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষায় ছিলেন। এ সময় তারা জানান, বিমান বা কাস্টমস কর্তৃপক্ষের কোনও কার্যক্রম তাদের নজরে আসেনি। কার্গো ভিলেজ...
Developed by BDITHOST