
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। অভিযোগ সূত্রে জানা যায়, একই উপজেলার পারভীন আক্তার (৫০), স্বামী ছেগার আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ছেগার আলী (৬০) মৃত কালু মিয়ার ছেলে। লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে তাকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গালাগালি ও মারধর করে আসছেন। এছাড়া অভিযুক্তের মুখে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ থাকলেও তা পরিষ্কার করার অনুরোধ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে আরও নির্যাতন চালান। ভুক্তভোগী আরও জানান, স্বামীর এ ধরনের আচরণের কারণে তার সাথে একই ঘরে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। এ অবস্থায়, তিনি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ...
Developed by BDITHOST