নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। তবে এর জন্য কয়েকটি শর্ত পালন করতে হবে। প্রজ্ঞাপনের শর্তাবলি: ১. বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। ২. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনালসহ) এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন, আদেশ ও নীতিমালা অনুসরণ করতে হবে। ৩. এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো...
Developed by BDITHOST