শিক্ষকের উপস্থিত বুদ্ধির জেরে নেপালে প্রাণে বাঁচল ১,৬৪৩ জন স্কুলপড়ুয়া। সেই শিক্ষক না থাকলে হয়তো মৃত বা নিখোঁজের সংখ্যা আরও বাড়ত। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে বন্ধুর কাছ থেকে ফোনে সতর্কবার্তা পান নেপালের ত্রিশূলী উপত্যকার ত্রিভুবন ত্রিশূলী সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াড়ি। সামনে তখন ভয়াবহ বিপদ। হিমবাহ ধসে পাহাড়ি নদীতে আচমকা নেমে এসেছে প্রবল জলস্রোত। আর সে সময় স্কুলের তিনতলা ভবনের আশপাশে ছিল ১,৬৪৩ জন পড়ুয়া। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে মাত্র কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেন তিনি। বন্যার সময় প্রথমে স্কুলটিকে নিরাপদই মনে হয়েছিল দাওয়াড়ির। কংক্রিটের তৈরি তিনতলা ভবনটি নদী থেকে প্রায় ৬০ মিটার উঁচুতে। স্কুলটি যে জায়গায় দাঁড়িয়ে, সেটি গ্রামের সঙ্গে নদীর পূর্ব পাড়কে একটি স্টিলের সেতুর মাধ্যমে যুক্ত করেছে। চারদিকে বন্যার খবর পেয়ে এক অভিভাবক...
Developed by BDITHOST