রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম ছুটিতে যাওয়ায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সোমবার (২৬ মে) শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ-এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। অফিস আদেশক্রমে, ‘এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের অনুকূলে পবিত্র হজ পালনের নিমিত্ত সৌদি আরব গমনের উদ্দেশ্যে ২৭ মে থেকে ২৮ জুন পর্যন্ত মোট ৩৩ দিন অথবা প্রকৃত ভ্রমণের তারিখ থেকে ৩৩ দিন পূর্ণগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছে। তার ছুটিকালীন রেজিস্ট্রার কার্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম রুটিন দায়িত্ব পালন করবেন।’ জানা যায়, মো. নজরুল ইসলাম ২০০৬ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের...
Developed by BDITHOST