দেশের শেয়ার বাজারে গতকাল মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও বেড়েছে। তবে অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। দিন শেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩২০টির, কমেছে ৩৮টির। আর দর অপরিবর্তিত রয়েছে ১৯টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে। সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে...
Developed by BDITHOST