
শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির উদ্যোগে উদ্ধার করা হয়েছে চারটি কন্ঠী নিম প্যাঁচার ছানা। মঙ্গলবার দুপুরে শেরপুরের তারাকান্দি এলাকায় একটি বাড়ির মৃত গাছ ঝড়ের কবলে ভেঙে পড়লে বাচ্চাগুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত রিফাত আহমেদ ছানাগুলোকে নিজের তত্ত্বাবধানে রাখেন এবং ফেসবুক গ্রুপ “শেরপুর হেল্পলাইনে” একটি পোস্ট করেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা চালান যাতে ছানাগুলির নিরাপত্তা নিশ্চিত করা যায়। পরবর্তীতে “শেরপুর হেল্পলাইন”-এর পোস্টটি নজরে আসে “বিউটি অব ঝিনাইগাতী” গ্রুপের সভাপতি এবং শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি সদস্য কাঞ্চন মারাকের। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তার সঙ্গে যুক্ত হন হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য এহসানুল হক প্রিতম ও সমশ্চূড়া এলিফ্যান্ট রেসপন্স টিম সভাপতি আরফান আলি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ছানাগুলোকে সংরক্ষণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা...
Developed by BDITHOST