বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছন (শেখেরঘাট) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচা মালের ব্যবসা ও বাড়ির পাশে একটি পুকুর ভাড়া নিয়ে সেখানে মাছ চাষ করতেন। নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম তার মাছের প্রজেক্ট দেখার জন্য টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না এলে আমি তার মোবাইলে কল দিই। কিন্তু সে ফোন কেটে দেয়। পরে আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকাল হলেও বাড়িতে না আসায় সম্ভাব্য সব...
Developed by BDITHOST