লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমি রাজি হয়নি। পাবলিক ইনভেস্টিগেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কর্নেল অলি আহমদ বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের ১৪৩ এমপি, বিএনপির ৪০ জন মিলে মোট ১৮৩ জন একটি সংসদীয় ক্যু করতে চেয়েছিল। তারা আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিল। আমি প্রথম দুই দিন রাজি হয়েছিলাম কিন্তু তৃতীয় দিনে আর রাজি হয়নি। সেই দিন আমি বলেছিলাম, এমন বেইমানি, মুনাফেকি আমি বেগম জিয়ার সাথে করতে পারবো না। কর্নেল অলি আহমদ ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। ৩ বার মন্ত্রী হয়েছেন। তিনি বলেন, সেই সময় ঐ এমপিরা সংসদে একটি বিল আনতে চেয়েছিল। সেই বিলের মাধ্যমে মূলত ক্যু করতে চেয়েছিল। এলডিপির...
Developed by BDITHOST